শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

মানসিক হাসপাতালে শত শত ইসরায়েলি সেনাকে ভর্তি করতে হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ  তামিম: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের কাছে অত্যাধুনিক সমরাস্ত্র থাকা সত্ত্বেও তার সংগঠনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে তেল আবিব নিশ্চিতভাবে পরাজিত হবে।

রবিবার সন্ধ্যায় টেলিভিশনের সমর্থকদের উদ্দেশে দেয়া এক বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর কোনো নৈতিক লক্ষ্য না থাকায় ওই বাহিনীর সদস্যদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে।

হাজার হাজার ইসরায়েলি সেনাকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হচ্ছে বলে দাবি করেন তিনি। হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বছর ৪৪ হাজার ইসরায়েলি সেনাকে মানসিক রোগের চিকিৎসা করাতে হয়েছে।

ইসরায়েলি সেনাদের স্মৃতিতে এখনো হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে পরাজয়ের গ্লানি রয়ে গেছে যা ইসরায়েলি কর্মকর্তারা শত চেষ্টা করেও দূর করতে পারবে না।

তিনি বলেন, এই মনস্তাত্ত্বিক চাপের কারণেই হিজবুল্লাহর সঙ্গে পেরে উঠবে না ইসরায়েলি বাহিনী। বক্তব্যের অন্য অংশে লেবানন সীমান্ত জুড়ে আইএসের বিরুদ্ধে যুদ্ধে সাফল্যের জন্য হিজবুল্লাহ যোদ্ধাদের ধন্যবাদ জানান। সূত্র: রেডিও তেহরান

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ