শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিরিয়া যুদ্ধে রাশিয়ার সংশ্লিষ্টতার তথ্য প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এক ভিডিও বার্তায় জানানো হয়েছে, ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা।

এছাড়া এক লাখ ২২ হাজার আস্তানা গুড়িয়ে দিতে চালানো হয়েছে ৩৯ হাজার বিমান হামলা। আর এতে নিহত হয়েছে ৮৬ হাজারের বেশি বিদ্রোহী।

বিমান ও ক্ষেপণাস্ত্রসহ পরীক্ষা চালানো হয়েছে ২৩১ ধরনের অস্ত্রের। তবে ওই ভিডিওতে রুশ সেনা বা বেসামরিক নাগরিক হতাহতের তথ্য দেয়া হয়নি।

যদিও যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, রুশ বিমান হামলায় প্রায় আট হাজার বেসামরিক নাগরিক ও ১০ হাজারের বেশি স্থানীয় যোদ্ধা নিহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ