মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

লন্ডনের হাসপাতালে ভর্তি আল্লামা হবিগঞ্জী; দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, জামিয়া উমেদনগরের প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী অসুস্থ হয়ে গত ৩ দিন থেকে লন্ডনের ইউলিয়াম হারভে হাসপাতালে ভর্তি রয়েছেন।

তার সুস্থতার জন্য দোয়া কামনা করে আজ গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

গত ১২ জুলাই লন্ডন জমিয়তের কাউন্সিল সম্মেলনে যোগ দিতে যান আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী। ১৯ জুলাই হঠাৎ করেই শারীরিক দুর্বলতা অনুভব করলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

আল্লামা হবিগঞ্জীর অসুস্থতার খবর শোনার পর দেশ ও প্রবাসে দোয়া মাহফিল অব্যাহত রয়েছে।

বিবৃতিতে বলা হয়, অসুস্থ আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীকে দেখতে হাসপাতালে ভিড় করছেন প্রবাসী আলেমগণ। গতকাল মাওলানা জুবাইর আহমদ আনসারী, ইউকে জমিয়তের উপদেষ্টা মাওলানা তহের উদ্দিন  হজরতকে দেখতে যান। হুজুরের সুস্থতায় দীর্ঘক্ষণ মুনাজাতও করেন।

হাসপাতালে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ ও সেক্রেটারী জেনারেল মাওলানা সৈয়দ তামিম আহমদসহ ট্রেজারার হাফিজ হোসেন আহমদ বিশ্বনাথী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাইম আহমদ, হযরতের ভাতিজা কারী মাওলানা মোদ্দাছির আনওয়ার, ডাঃ ইকবাল হোসেন, হাজী বশির আহমদ প্রমুখ তার দেখাশোনায় রয়েছেন।

আদর্শ জাতি গঠনে কওমি মাদরাসার বিকল্প নেই: আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী

ইসলামি দলের শীর্ষ নেতারা কে কোথায় নির্বাচন করবেন? (২য় পর্ব)

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ