মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’ 

কাশ্মীরে সেনা হামলায় হিযবুল মুজাহিদিন নেতা সাবজার ভাট নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনী হিযবুল মুজাহিদিনের এক শীর্ষ কমান্ডার সাবজার ভাটকে হত্যা করেছে।

নিরাপত্তা বাহিনী বলছে, সাবজার ভাটের গোপন আস্তানায় পুলিশ হামলা চালালে তিনি নিহত হন। শুক্রবার রাত জুড়ে চলা বন্দুকযুদ্ধে তার আরো দু'জন সঙ্গীরও মৃত্যু হয়।

[বারো বছর জেলে নির্দোষ কাশ্মীরি]

সাবজার ভাট গত জুলাই মাসে নিহত বুরহান ওয়ানির একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

সাবজার ভাটকে হত্যা করা হয়েছে - এ খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

শত শত মানুষ শ্রীনগরের কাছে ট্রাল শহরে রাস্তায় নেমে আসে। তারা বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারে। পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোঁড়ে।

[৭০ লক্ষ সেনা নামিয়েও কাশ্মীরের নিয়ন্ত্রণ পাবে না দিল্লি : অরুন্ধুতী রায়]

বিক্ষোভের সময় অন্তত দশজন আহত হয়েছে। বহু দোকানপাট এ সময় বন্ধ হয়ে যায়।

সাবজার ভাটের জানাজায় যোগ দেবার জন্য হাজার হাজার লোক ট্রালের দিকে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

সাবজার ভাট ভারতের নিরাপত্তা বাহিনী কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গী গোষ্ঠী হিযবুল মোজাহিদিনের এক শীর্ষ নেতা।

[স্বাধীনতা আন্দোলনে যোগ দিলো কাশ্মীরের মেয়েরাও]

সুত্র:বিসি অনলািইন

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ