সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

৭০ লক্ষ সেনা নামিয়েও কাশ্মীরের নিয়ন্ত্রণ পাবে না দিল্লি : অরুন্ধুতী রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতীয় নারী সাংবাদিক ও মানবাধিকার কর্মী অরুন্ধুতী রায় বলেছেন, ভারত কখনই অধিকৃত কাশ্মীরের দখল নিতে পারবে না।

কাশ্মীরে সেনার সংখ্যা সাত লক্ষ থেকে বাড়িয়ে ৭০ লক্ষ করা হলেও কখনও সেই এলাকার দখল নিতে পারবে না দিল্লি। সম্প্রতি কাশ্মীর সফরে গিয়ে এই মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক এবং মানবাধিকার কর্মী অরুন্ধুতী রায়।

চলতি সপ্তাহে কাশ্মীর সফরে গিয়েছেন অরুন্ধুতী রায়। জম্মু কাশ্মীরের রাজধানী শহর শ্রীনগরে তিনি বলেছেন, অধিকৃত কাশ্মীর কখনই ভারতের শাসনে আসবে না। কাশ্মীরে সাত লক্ষ থেকে বাড়িয়ে ৭০ লক্ষ সেনা মোতায়েন করলেও কাশ্মীরবাসীর স্বাধীনতার আন্দোলন দমন করতে পারবে না দিল্লি। কাশ্মীরের মাটিতে ভারতের আগ্রাসন অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন সাংবাদিক অরুন্ধুতী রায়।

ভারত সরকার এবং ভারতীয় সেনাবাহিনীর উপরেও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অরুন্ধুতী। তিনি আরও বলেন, “লেখক শিল্পীদের শিল্পী সত্ত্বা আটকে দিচ্ছে ভারত সরকার। অপছন্দের কিছু লিখলেই লেখক বা সাংবাদিকদের জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। ”

সম্প্রতি বেশ কয়েকবার সীমান্ত এলাকায় যুদ্ধবিরতি চুক্তি ভেঙেছে পাকিস্তান। সীমান্তবর্তী ভারতীয় গ্রামগুলিতেও আক্রমণ করেছে পাকিস্তানি সেনা। সেই সকল গ্রামের মানুষদের নিরাপত্তার জন্য শিবির করেছে ভারতীয় সেনা। এছাড়াও গ্রামবাসীদের খাবার এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টিও এখন দেখভাল করছে ভারতীয় সেনা। সেই সেনাবাহিনীকেও কটাক্ষ করেছেন অরুন্ধুতী রায়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ