সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

বারো বছর জেলে নির্দোষ কাশ্মীরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kashmiriআওয়ার ইসলাম: বারো বছর ধরে জেল খাটলেন নির্দোষ এক কাশ্মিরি। ২০০৫ সালে দিওয়ালির সময় দিল্লিতে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় ধরা পড়েছিলেন মোট তিনজন, তাদের মধ্যে দু’জনকে আদালত নিরপরাধ বলে ঘোষণা করেছে।

ওই রায় নিয়ে বিস্ফোরণে নিহতদের পরিবার বা আহতরা ক্ষুব্ধ, কিন্তু আদালতে নিরপরাধ ঘোষিত হওয়ার পরে বিনা দোষে সাজা খাটা এক কাশ্মীরী মুসলমান বলছেন যে, তার জীবন থেকে যে বারোটা বছর চলে গেল, সেটা কে ফিরিয়ে দেবে?

মুহম্মদ হুসেইন ফাজলি আর রফিক আহমেদ শাহকে ২০০৫ সালে দিল্লির সিরিয়াল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। ওই বিস্ফোরণগুলোতে মৃত্যু হয়েছিল মোট ৬৮ জনের, আহত হন আরও বহু মানুষ।

কিন্তু এত বছর ধরে মামলা চলার পরে সম্প্রতি দিল্লির এক নিন্ম আদালত ঘোষণা করেছে যে ওরা দু’জনেই নির্দোষ। ফাজলি শ্রীনগরের সোরহা এলাকায় তার বাড়িতে ফিরে গেছেন।

শ্রীনগরের শাল প্রস্তুতকারী মুহম্মদ হুসেইন ফাজলির বিয়ের কথা চলছিল ধরা পড়ার সময়ে। বাড়ি ফিরে ফাজলি বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছেন।

তিনি বলেন, বাড়ি ফিরে গিয়ে যখন বাবা-মা কে দেখলাম, তখন উপলব্ধি করতে পারলাম যে কী হারিয়েছি এতগুলো বছরে! মা বিছানায় শুয়ে আছেন, বাবা একটা চোখে দেখতে পান না।

ওদের ওপর দিয়ে যা গেছে এই বারো বছরে, সেটা কী করে ফিরে আসবে? আর আমার নিজের জীবনটাও তো শেষ হয়েই গেছে। যেদিন আদালত তাকে নির্দোষ বলে ঘোষণা করল, সেই দিন কী মনে হচ্ছিল?

এই প্রশ্নের জবাবে ফাজলি বিবিসিকে বলছিলেন, সেদিন আমার জীবন-মরণের ফয়সালা হওয়ার ছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ