রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

গ্রিক দেবির ভাস্কর্য নিয়ে আপত্তি সংস্কৃতিকর্মীদেরও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে এক বৈঠকে গ্রিক দেবির মূর্তি নিয়ে আপত্তি জানিয়েছে সংস্কৃতি কর্মীরা। এর আগে তারা এ ইস্যুতে আন্দোলনের ঘোষণা দিয়েছিল।

বুধবার বিকেলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আমন্ত্রণে গিয়ে ভাস্কর্য নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন সংস্কৃতিকর্মীরা। খবর এনটিভির

সংস্কৃতি কর্মীরা বলেছেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্য প্রকৃত থেমিসের নয়। এটা ‘বিকৃত ভাস্কর্য’।

বৈঠকে উপস্থিত ছিলেন রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুছ ও হাসান আরিফ।

রামেন্দু মজুমদার বৈঠক শেষে সাংবাদিকদের জানান,‘আমরা যা বিশ্বাস করি তা নিয়ে কথা বলেছি। মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যেসব প্রতিবন্ধক তা প্রতিহত করতে আহ্বান জানিয়েছি।

তখন ওবায়দুল কাদের আমাদেরকে বলেছেন,‘আপনাদের এ চিন্তার সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। আমরাও এ চিন্তা নিয়ে রাজনীতি করি।’

তবে থেমিসের এই ভাস্কর্য নিয়ে শিল্পী মৃণাল হক পুরো উল্টো বক্তব্য দিয়েছেন মিডিয়াকে। তিনি বলেছেন, আমি থেমিসের প্রতিকৃতি নির্মাণ করিনি। বাঙালির চিরায়ত নারীর প্রতিকৃতি নির্মাণ করেছি।

দেশি মিডিয়ায় উপেক্ষিত কাসেম বিন আবু বকরকে যেভাবে মূল্যায়ন করলো বিশ্ব মিডিয়া

গ্রিক মূর্তি নিয়ে আদালত যেন কলুষিত না হয় : আইনমন্ত্রী

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ