সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

গ্রিক মূর্তি নিয়ে আদালত যেন কলুষিত না হয় : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুপ্রিমকোর্টের সামনে ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে আদালত যেন কলুষিত না হয় সে আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্স্টিটিউটে এক অনুষ্ঠান শেষে এ আহ্বান জানান।

তিনি বলেন, ভাস্কর্য আমাদের বলে স্থাপন করা হয়নি। এটা সরানো সুপ্রিম কোর্টের ব্যাপার। তবে এতটুকু বলতে পারি, আদালত পবিত্র স্থান। এটাকে কেন্দ্র করে যেন এর পবিত্রতা নষ্ট না হয়।

আইনমন্ত্রী বলেন, ভাস্কর্য স্থাপনের সময় প্রধান বিচারপতি আমাদের কিছু জিজ্ঞাসা করেননি। তাই এখন ভাস্কর্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটাও তার ব্যাপার। এর প্রয়োজনীয়তার ব্যাপারে তাকেই সিদ্ধান্ত নিতে হবে। তাহলে কি ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের পবিত্রতা নষ্ট করছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটা প্রশ্ন তুলেছে। এ জন্য এটা বলেছি।

এর আগে আন্তর্জাতিক শ্রম সংস্থার ন্যাশনাল ট্রেনিং কোর্স অন দ্যা ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস অ্যান্ড লেবার লেজিসলেশন ফর জাজেস অ্যান্ড জুডিশিয়াল অফিসার্স শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে আরো অংশ নেন শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক বিচারপতি খন্দকার মুসা ফারুখ, আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস বি রেড্ডি, সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফিসেল প্রমুখ।

[কওমির ১৪ লাখ শিক্ষার্থীকে ফেলে রেখে আমরা এগুতে পারি না]

[চলছে ‘রকমারি মামাবাড়ি’ অফার]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ