বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দেশি মিডিয়ায় উপেক্ষিত কাসেম বিন আবুবাকারকে যেভাবে মূল্যায়ন করলো বিশ্ব মিডিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশের প্রবীণ ঔপন্যাসিক কাসেম বিন আবুবাকার। পাঠকদের মাঝে তার রয়েছে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা। গ্রামীণ বাংলার পাঠক-পাঠিকার নিকট তিনি তুমুল জনপ্রিয়। তার ভক্তদের দাবি কাসেম বিন আবুবাকার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক।

তবে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে বরাবরই আলোচনার বাইরে ছিলেন কাসেম বিন আবুবাকার। ঔপন্যাসিক হিসেবেও সাহিত্য সমাজে 'স্বীকৃতি ও সমাদর' পাননি তিনি।

কিন্তু আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি কাসেম বিন আবুবাকারকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের তোলপাড় শুরু হয়েছে। এরপর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছেন তিনি।

যুক্তরাজ্যের শীর্ষ সংবাদমাধ্যম ডেইলি মেইল, মার্কিন সংবাদমাধ্যম ইয়াহু নিউজ, মধ্যপ্রাচ্যের আরব নিউজ, মালয়েশিয়ার দ্যা স্টার ও মালয়মেইল, পাকিস্তানের দ্য ডন, ফ্রান্সের ফ্রান্স টুয়েন্টি ফোর ও রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল, হাঙ্গেরির হাঙ্গেরি টুডেসহ বিভিন্ন সংবাদমাধ্যম ফলাও করে কাসেমকে নিয়ে ওই প্রতিবেদন ছেপেছে।

এএফপির তথ্য অনুযায়ী কাসেম বিন আবুবাকার ১৯৭০ দশকের শেষের দিকে একজন বই বিক্রেতা হিসেবে প্রায় সব উপন্যাসের মধ্যে শুধু শহুরে অভিজাতদের জীবনযাত্রার কথা দেখতে পেয়ে নিজেই হাতে কলম তুলে নেন।

১৯৭৮ সালে কাসেম তার প্রথম উপন্যাস 'ফুটন্ত গোলাপ' লেখেন। তবে 'মোল্লার উপন্যাস বিক্রি হবে না' বলে এটি প্রকাশ হতে প্রায় এক দশক সময় লাগে। ওই প্রকাশকের কাছে মাত্র এক হাজার টাকায় এটির সত্বও বিক্রিও করে দেন তিনি।

এরপর ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে তিনি লেখেন একাধিক জনপ্রিয় উপন্যাস। এসব উপন্যাস দ্রুতই তুমুল জনপ্রিয়তা অর্জন করে। লাখ লাখ পাঠকের হাতে হাতে ঘুরতে থাকে তার উপন্যাস।

এএফপিকে বাংলাদেশের সাংবাদিক কদরুদ্দিন শিশির বলেছেন, কাসেম বিন আবুবাকার এমন এক নতুন পাঠকগোষ্ঠীর কাছে পà§