শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

মাওলানা আবদুল জব্বারের ভূমিকা, অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shok

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কিংবদন্তিতুল্য মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদীর ইন্তিকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, বাংলাদেশে কওমি শিক্ষার বিস্তার ও মানোন্নয়নে মরহুম মাওলানা আবদুল জব্বারের ভূমিকা, অবদান ও ত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কওমি মাদরাসা শিক্ষার জন্যে কাজ করে গেছেন। তাঁর ইন্তিকালে দেশের আলেম সমাজ ও ইসলামি শিক্ষার যেই বৃহৎ ক্ষতির মুখোমুখি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।

শুক্রবার সকালে আল্লামা শাহ আহমদ শফী’র প্রেস সচিব মাওলানা মুনির আহমদের সঙ্গে কথোপকথনে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বেফাক সভাপতি আল্লামা শাহ আহমদ শফী মরহুম মাওলানা আবদুল জব্বারের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং বেফাক কর্মকর্তা, কর্মচারীসহ হযরতের ভক্তবৃন্দের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

একই সঙ্গে বেফাক মহাসচিবের ইন্তিকালের খবর শোনার পর গভীর শোকপ্রকাশ করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব এবং দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী।

তিনি বলেন, দেশে ইসলাম ও মুসলমানদের জন্যে কঠিন প্রতিকূল এই সময়ে বেফাক মহাসচিবের ইন্তিকালের ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। ইসলামি শিক্ষার বিরুদ্ধে নানামুখী কঠিন ষড়যন্ত্রের এই সময়ে উলামায়ে কেরামের ঐক্য ও মাদরাসা শিক্ষার স্বার্থে বেফাক মহাসচিবের ভূমিকা ও তৎপরতা ছিল অত্যন্ত প্রশংসিত।

আল্লামা জুনায়েদ বাবুনগরী বেফাক মহাসচিবের রুহের মাগফিরাত এবং শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে ধৈর্যধারণের মানসিক শক্তি লাভের জন্যে দোয়া করেন।

আরআর

আরো পড়ুন

চলে গেলেন বেফাক মহাসচিব মাওলানা আবদুল জব্বার

বেফাক মহাসচিবের শেষ ইচ্ছা

বেফাক মহাসচিবের শেষ ইচ্ছে পূরণ করা আমাদের দায়িত্ব

শায়েস্তা খাঁ থেকে হলি ফ্যামিলি; ইতিহাসে আগামী প্রজন্মের শপথ

চোখের পাতা নড়ছে না, শরীরে জমেছে পানি

বেফাকও স্বীকৃতি চায়, তবে নিয়ন্ত্রণ নয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ