বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড- বেফাক। বাংলাদেশের কওমি মাদরাসা জাতীয় বোর্ড। কওমি শিক্ষাব্যবস্থায় এক যুগান্তকরি পরিবর্তন সাধন করেছে বেফাক। উন্নত করেছে এর নীতিমালা। শিক্ষার মান-কারিকুলাম ও সিলেবাস প্রণয়নে বেফাকের রয়েছে অসামান্য অবদান। ব্যবস্থাপনা, শুদ্ধ মাতৃভাষা অন্তর্ভুক্তকরণ ও অবশ্যপাঠ্যে উন্নীত করা, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও সমন্বয় ইত্যাদি। বেফাক বাংলাদেশের কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। বেফাকের আওতায় পরিচালিত হচ্ছে দেশের শতকরা আশি ভাগ মাদরাসা। একটা অভূতপূর্ব শৃঙ্খলাও ফিরে এসেছে। তাই দীর্ঘদিন ধরেই এ কওমি শিক্ষাব্যবস্থাকে রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় আনতে সরকারের যেমন আন্তরিকতা লক্ষ করা যায়, তেমনি কওমিদের চেষ্টা-তদবিরেও কমতি নেই। এর বিভিন্ন দিক ও ‘কওমি সনদের স্বীকৃতি’ নিয়ে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বেফাক মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদীর মুখোমুখি হয়েছেন আওয়ার ইসলামের বিশেষ প্রতিবেদক জাকির মাহদিন। সঙ্গে ছিলেন তানজিল আমীর।
জাকির মাহদিন : ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ কওমি মাদরাসাগুলোর জন্য কী অবদান রেখেছে?
মাওলানা আব্দুল জব্বার : অতীতে কওমি মাদরাসার কোনো বোর্ড না থাকায় একেক মাদরাসায় একেক পাঠ্যসূচি ও নিয়ম-নীতি চালু ছিল। শিক্ষকদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। শিক্ষার মান উন্নয়নের কোনো ব্যবস্থা ছিল না। বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাককে আমরা সারাদেশের কওমি মাদরাসাসমূহের একটা বোর্ড হিসেবে পরিচয় দিয়ে থাকি। মূলত এটা একটা জাতীয় সংস্থা। বেফাক গঠনের পর আমরা কওমি মাদরাসাগুলোর সুনির্দিষ্ট পাঠ্যসূচি ও নিয়ম-নীতি প্রবর্তন করেছি, শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এতে শিক্ষার মান অনেক উন্নত হয়েছে। আজ যদি কওমি মাদরাসাগুলোর জন্য বেফাকের মতো একটি জাতীয় সংস্থা ও বোর্ড না থাকতো তাহলে হয়তো এ শিক্ষাঙ্গনগুলোতে স্বাভাবিক শান্তিশৃঙ্খলা থাকতো না।
জাকির মাহদিন : সম্প্রতি ‘কওমি সনদের স্বীকৃতি’ নিয়ে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন এবং মাদরাসা শিক্ষার্থীদের মধ্যেও যে আবেগ-উচ্ছ্বাসের বান ডেকেছে, এক্ষেত্রে আপনাদের ভূমিকা ও মতামত কী?
মাওলানা আব্দুল জব্বার : প্রধানমন্ত্রীর ঘোষণাকে আমরা স্বাগত জানাই এবং এ পর্যন্ত যারা এ নিয়ে কাজ করেছেন, দৌড়ঝাঁপ করেছেন তাদের ধন্যবাদ জানাই। আমরা অবশ্যই স্বীà¦