বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

সিলেটে এমপি এহিয়ার গাড়িতে গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ওসমানীনগরে জাতীয় পার্টির সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে তিনিও এসময় ফাঁকা গুলি করেন। তবে এতে কেউ হতাহত হননি।

জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওসমানীনগরের বুরুঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া এবারও সিলেট-২ আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। এহিয়াকে প্রার্থিতা দেওয়ায় বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিরোধী সে পক্ষই এমন কাণ্ড করতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আল মামুন জানান, রাতে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ি থেকে ফেরার পথে বুরুঙ্গা এলাকায় একদল দুর্বৃত্ত সংসদ সদস্যের গাড়িতে হামলা চালায়। পরে সংসদ সদস্যের সঙ্গীরা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ সংসদ সদস্যকে উদ্ধার করে তাৎক্ষণিক নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসে। হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

পল্টনে ঐক্যফ্রন্টের নতুন অফিস

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ