রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

পল্টনে ঐক্যফ্রন্টের নতুন অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য নতুন অফিস নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, নতুন অফিস নেয়া হয়েছে রাজধানীর ৩৭/২ পুরানা পল্টন জামান টাওয়ারের চতুর্থতলায়। সেখানেই এখন থেকে ঐক্যফ্রন্টের সব কার্যক্রম পরিচালিত হবে।

এর আগে রাজধানীর আরামবাগের ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট গঠন হওয়ায় এখানেই কার্যক্রম চলতো।

বিএনপি ছাড়াও ঐক্যফ্রন্টে যুক্ত রয়েছে- মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, আ স ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ।

সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণকেই এগিয়ে আসতে হবে: ড. কমাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ