শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন, ৫ টাকায় মুরগির মাংস-খিচুড়ি রাজধানীতে প্রতি বছর ৬০ হাজার গাছ লাগাবে সরকার: প্রশাসক সালাম

‘শতভাগ সুষ্ঠু নির্বাচন পৃথিবীর কোথাও হয়নি, এখানেও হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হানড্রেড পারসেন্ট (শতভাগ) নির্বাচন সুষ্ঠু হবে-এটা পৃথিবীর কোনো দেশেই হয়নি। আমাদের দেশেও হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

তিনি বলেন, নির্বাচন শতভাগ সুষ্টু হবে না। আমরা বলতে চাই, একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, যেটা প্রশ্নের ঊর্ধ্বে থাকবে।

শুক্রবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসন্ন নির্বাচন উপলক্ষে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

কবিতা খানম বলেন, দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে, এ হাওয়া যেন কোনোভাবেই বৈরী না হয়, এই নির্দেশনা কমিশন থেকে থাকবে।

নির্বাচন সুষ্ঠুভাবে তুলে আনা অনেক কঠিন কাজ। সবার সঙ্গে সদাচারণ করে, সৎ ব্যবহার করে নির্বাচন সুষ্ঠু করতে হবে। নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, এটা সবার দায়িত্ব- এমনটিও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী একাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর।

‘যাদের জয়ের সম্ভাবনা ভালো, মনোনয়ন পাবেন তারা’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ