শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

‘যাদের জয়ের সম্ভাবনা ভালো, মনোনয়ন পাবেন তারা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে যাদের জয় পাওয়ার সম্ভবনা ভালো, তারা মনোনয়ন পাবেন।’

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে প্রতিক্ষপকে কোনোভাবেই দুর্বল ভাবছে না আওয়ামী লীগ। তবে আমরা জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী। আমরা সুসংগঠিত, সুসজ্জিত ও সুশৃঙ্খল শেখ হাসিনার নেতৃত্বে নৌকা প্রতীক নিয়ে এগিয়ে যাচ্ছি।’

মনোনয়নপত্র বিক্রির চতুর্থ দিন পর্যন্ত চার হাজার ২৩টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। গত ৯ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

বিদ্যুতের মুখ দেখলো সন্দ্বীপবাসী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ