শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

প্রধানমন্ত্রীকে ‘কওমি জননী’ উপাধি দিলেন মুফতি রুহুল আমীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সামিউল্লাহ সামী: কওমি মাদরাসার সনদের স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ বলে উল্লেখ করলেন উত্তরবঙ্গ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন।

সোহরাওয়াদী উদ্যানে অনুষ্ঠিত ‘শোকরানা মাহফিলে’ বক্তব্য দেয়ার সময় তিনি একথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মুসলমানদের জন্য অনেক কিছু করেছেন। তিনি টঙ্গী ইজতেমার জায়গা দিয়েছেন। কাকরাইল মারকাজের জায়গা দিয়েছেন।

তিনি বলেন, সব রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধু ওআইসি প্রতিষ্ঠার সময় পক্ষ নিয়েছেন মুসলমানদের। ওআইসির সদস্য হয়ে তিনি মুসলমানদের জন্য গৌরব অর্জন করেছেন।

‘তেমনি বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও সব রক্তচক্ষু উপেক্ষা করে কওমি সনদের স্বীকৃতি দিয়ে পিতার উপযুক্ত উত্তরাধিকারের প্রমাণ দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ বিরাট অবদানের জন্য লাখ লাখ আলেম-উলামা ও শিক্ষক-শিক্ষার্থীদের সামনে তাকে ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত করছি।’

শুকরানা মাহফিলে দেশের শীর্ষ উলামায়ে কেরাম এবং সারা দেশ থেকে আসা কয়েক লক্ষ আলেম ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে শোকরানা মাহফিলে কওমি মাদরাসার ৬ বোর্ডের চেয়ারম্যান ও শীর্ষ উলামায়ে কেরাম প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

সকাল ১০টায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় শুকরানা মাহফিল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, হাইআতুল উলইয়ার কো চেয়রম্যান আল্লামা আশরাফ আলী, মুফতি রুহুল আমীন, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা আবদুল বছির, মাওলানা আবদুল হামিদ, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা সাজিদুর রহামান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবদুল হক, মাওলানা আবদুল কুদ্দুস, শেখ আবদুল্লাহ, মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবু তাহের নদভী, মুফতি নুরুল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মো. জয়নাল আবেদীন।

শুকরিয়ার মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আল্লামা আহমদ শফী