মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

শুকরিয়ার মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সামিউল্লাহ সামী: বহু প্রতীক্ষিত স্বীকৃতি পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীকে শুকরিয়া জানাতে সারাদেশ থেকে আলেম-উলামা ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন ঢাকার সোহরাওয়াদী উদ্যানে।

এতোমধ্যেই শোকরানা মাহফিলের মঞ্চে উঠেছেন সমাবেশের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সভাপতি আল্লামা শাহ আহমদ শফী। আরো ‍উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এবং আল হাইআতুল উলয়ার শীর্ষ আলেমরা।

প্রধানমন্ত্রী মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই উলামায়ে কেরাম তাকে সাদর সম্ভাষণ জানিয়েছেন। প্রধান অতিথির আসনে বসেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সভাপতির আসনেও বসেছেন আল্রামা শাহ আহমদ শফী।

দেশের দুই মেরুর এ দুই নেতার একমঞ্চে উপবেশনে আলেম-উলামা ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ভিন্নভিন্ন প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে। পূর্বের সব দ্বেষ-বিবাদ মুছে দিয়ে নতুন ইতিহাস গড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটিই ভাবছেন অধিকাংশ কওমি শিক্ষিত। অবশ্য বরাবরের মতো কেউ বিষয়টিকে মেনে নিতে না পারলেও বিপরীত প্রতিক্রিয়া দেখাচ্ছেন না কেউই।

শোকরানা মাহফিল শুরু, কিছুক্ষণের মধ্যেই যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী