রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

৩৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন আওয়ামী লীগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতাসীন আওয়ামী লীগ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ৩৩ সদস্যের মূল (কোর) কমিটি গঠন করেছে।

দলীয় ফোরামে এই প্রথম যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার (২৬ অক্টোবর) রাতে গণভবনে এক সভায় ৩৩ সদস্যের ‘জাতীয় নির্বাচন পরিচালনা (মূল) কমিটি’ গঠন করা হয়।

নির্বাচনী কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

কমিটি’র কো-চেয়ারম্যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম এবং সদস্য সচিব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটিতে সজীব ওয়াজেদ জয় রয়েছেন সদস্য হিসেবে।

অন্য সদস্যরা হলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ড. মশিউর রহমান, রাশিদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্ল্যাহ, মোহাম্মদ নাসিম, সৈয়দ আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, কোষাধক্ষ্য এইচ এন আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দিপুমনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাহ উদ্দিন জুয়েল, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সংসদের সদস্য আখতারুজ্জামান, দীপংকর তালুকদার, অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার এবং উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

‘জামায়াতের কেউ যেন নির্বাচনে না আসতে পারে’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ