মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

ঢাকা জেলার ইজতেমার প্রস্তুতি নিচ্ছে নিজামুদ্দিনপন্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ >

তাবলিগ জামাতের দিল্লির নিজামুদ্দিনপন্থীরা ঢাকা জেলা ইজতেমা করার প্রস্তুতি নিচ্ছে। আগামী ২৬, ২৭, ২৮ অক্টোবর (শুক্র, শনি ও রবিবার) মিরপুরের ১২ নম্বরে এ ইজতেমার প্রস্তুতি নিচ্ছে মাওলানা সাদ কান্ধলভী গ্রুপ।

জানা গেছে, ইজতেমাকে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে নিজামুদ্দিনপন্থীরা। ইজতেমায় ৩ থেকে ৪ লক্ষাধিক লোক জমায়েত করবেন বলেও দাবি করছেন তারা।

বিশ্ব ইজতেমার বয়ান

মিরপুরের ১২ নম্বর ইস্টার্ন হাউজিং ময়দানে এ সমাবেশের প্রস্তুতি চলছে। তিন দিনের এ ইজতেমায় ঢাকা জেলার নতুন পুরাতন সাথীরা অংশ নেবেন।

বাংলাদেশের তাবলিগ জামাতের নিজামুদ্দিনপন্থী মুরব্বিগণ এ ইজেতমায় বয়ান পেশ করবেন। এদের মধ্যে আছেন মাওলানা আশরাফ আলী, মাওলানা জিয়া বিন কাসেম ও মাওলানা মুনির বিন ইউসুফসহ কাকরাইলের শুরার নিজামুদ্দিনপন্থী সদস্য।

মাওলানা সাদ কান্ধলভীর আমির দাবি ও তার কিছু আপত্তিকর বক্তব্যের পর বাংলাদেশ-ভারতের উলামায়ে কেরাম ও দারুল উলুম দেবওন্দের পক্ষ থেকে তা সংশোধনের দাবি জানানোকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে দীনি দাওয়াতের এ বিশাল জামাত। পরবর্তীতে সবার সর্বাত্মক প্রচেষ্টার পরও তা আর আগের ধারায় ফিরে আসেনি। যার ফলে দুই গ্রুপের মধ্যে বিভাজনগুলো স্পষ্ট হয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে উলামায়ে কেরামের সমন্বয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ওয়াজাহাতি জোড় শুরু হলে নিজামুদ্দিনপন্থীরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে। এ কারণে ঢাকা জেলার ইজতেমার মাধ্যমে নতুন করে নিজেদের জোড়ালো অবস্থান জানান দিতে চায় তারা।

জানা গেছে, ইজতেমার জন্য জেলায় জেলায় নিজেদের কর্মীদের ঐক্যবদ্ধ করছে তারা। এ ইজতেমার মাধ্যমে ঢাকা থেকে আলাদাভাবে তারা দাওয়াতি কাজও শুরু করবে বলে জানা গেছে। ইজতেমা মাঠ থেকে আলাদা আলাদা জামাত পাঠানো হবে সারাদেশে।

‘কওমি স্বীকৃতি যেন কারও রাজনৈতিক সুবিধা আদায়ের হাতিয়ার না হয়’

এ বিষয়ে নিজামুদ্দিনপন্থী মাওলানা জিয়া বিন কাসেম আওয়ার ইসলামকে বলেন, দাওয়াত ও তাবলিগের কাজ সচল রাখতে আমাদের এ ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমার জন্য জোরদার প্রস্তুতি চলছে।

তিনদিনব্যাপী এ ইজতেমায় ঢাকাসহ সারাদেশের নিজামুদ্দিনপন্থী সাথীগণ একত্রিত হবেন বলেও তিনি জানান। এছাড়াও ইজতেমা মাঠ থেকে ১২০০ জামাত বেরুবে বলেও তিনি দà¦