শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জনপ্রিয়তা নয়, যোগ্যতা দেখে বক্তা নির্বাচন করুন: মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

৬ কোম্পানির ২৩ প্রকারের ওষুধ ‘ঝুঁকিপূর্ণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন থেকে আমদানিকৃত কাঁচামালে ‘ভালসারটান’ উৎপাদিত ২৩ প্রকারের ওষুধ ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে ছয় ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতি সেগুলো প্রত্যাহার করার জন্য নির্দেশনা জারি করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

কোম্পানিগুলো হলো- মেসার্স ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মেসার্স পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মেসার্স দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, মেসার্স ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, মেসার্স রেনাটা ইন্টারন্যাশনাল লিমিটেড ও মেসার্স হেলথকেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড।

১৪ অক্টোবর ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের আগামী সাত দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ ওষুধগুলো কোনো ফার্মেসিতে পাওয়া গেলে তা সিলগালা করে পরিমাণ উল্লেখসহ সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান/নিকটস্থ ডিস্ট্রিবিউশন চ্যানেল/প্রতিনিধিকে ফার্মেসি থেকে তা সংগ্রহের নির্দেশ প্রদানের জন্য বলা হয়েছে।

যে ওষুধগুলো প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে-

ইনসেপটা কোম্পানির উৎপাদিত আমলোসারটিন (৫/৮০ ট্যাবলেট) নামক ওষুধটির বিভিন্ন ব্যাচের ১৮০৬২ থেকে ১৮০৭৫ ওষুধ প্রত্যাহারের নির্দেশনা দেয়া হয়েছে।

দি একমি কোম্পানি উৎপাদিত সব ব্যাচের ভালটিন ৮০ এমজি ট্যাবলেট, ভালটিন ১৬০ এমজি ট্যাবলেট, কো-ভালটিন ৫/৮০ এমজি ট্যাবলেট, কো-ভালটিন ৫/১৬০ এমজি ট্যাবলেট।

পপুলারের বিভিন্ন ব্যাচে উৎপাদিত এমলোভাস ভিএস ৫/৮০ ট্যাবলেট, এমলোভাস ভিএস ৫/১৬০ ট্যাবলেট, এমলোভাস ভিএস ১০/১৬০ ট্যাবলেট, ভালভাস এইচসিটি ১০/১৬০/২৫ ট্যাবলেট।

ড্রাগ ইন্টারন্যাশনালের বিভিন্ন ব্যাচে উৎপাদিত এভি-৫ ট্যাবলেট, এভি-১০ ট্যাবলেট, এভি-৫/৮০ ট্যাবলেট, কার্ডিভাল ৮০ ট্যাবলেট।

রেনেটা কোম্পানির ভালডিপিন এফসি ৮০ এমজি ও ১৬০ এমজি ট্যাবলেট, ভালজিডি এফসি (১৬০ গ্রাম+১২ দশমিক ৫ মিলিগ্রাম ট্যাবলেট), ভালজিডি এফ সি (৮০ গ্রাম+ ১২ দশমিক ৫ মিলিগ্রাম ট্যাবলেট)।

এ ছাড়া হেলথ কেয়ারের ডিসিস ৮০ মিলিগ্রাম (এফসি) ট্যাবলেট, ডিসিস ১৬০ মিলিগ্রাম (এফসি) ট্যাবলেট ও ডিসিস প্লাস ৮০/১২ দশমিক ৫ মিলিগ্রাম (এফসি) ট্যাবলেট প্রত্যাহারের নির্দেশনা দেয়া হয়েছে।

সরকারি নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপমুক্ত কওমি স্বীকৃতি বিরল ঘটনা: মুফতি ওয়াক্কাস

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ