জহির উদ্দিন বাবর
আলেম, সাংবাদিক
মূলধারার মিডিয়া ইসলামপন্থীদের ইতিবাচক কোনো কাভারেজ দেয় না এই আক্ষেপ অনেক পুরোনো। প্রায়ই বিভিন্নজন এই আক্ষেপ নতুন করে প্রকাশ করে থাকেন। অনেকে এই কারণে মিডিয়া ও সাংবাদিকদের প্রতি ক্ষোভ ঝাড়েন।
একটি শ্রেণি ও বৃহত্তর গোষ্ঠীকে উদ্দেশ্যমূলকভাবে মিডিয়া কাভারেজের বাইরে রাখা নিঃসন্দেহে অন্যায়। তবে যারা কাভারেজ দেয় না শুধু দায় তাদেরই না, যারা কাভারেজ পাচ্ছেন না তাদেরও এক্ষেত্রে কিছুটা দায় আছে।
বর্তমানে মিডিয়া কীভাবে চলে, কারা চালায় সে সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি। কোটি কোটি টাকা খরচ করে যারা মিডিয়া করেন তাদের নিশ্চয় কিছু উদ্দেশ্য থাকে। পুঁজিবাদী বিশ্বে সবকিছুই নির্ধারণ হয় ‘গিভ অ্যান্ড টেক’ এর ভিত্তিতে।
জহির উদ্দিন বাবর লিখিত বইগুলো কিনতে এখানে ক্লিক করুন
আমি আপনার জন্য কিছু করব তখনই যখন আপনি আমার জন্য কিছু করবেন। আপনি আমার জন্য কিছুই করবেন না আর আমার কাছ থেকে কিছু পেতে চাইবেন সেই আশা এখন করে লাভ নেই।
প্রথমত ‘গিভ অ্যান্ড টেকের’ বিচারে ইসলামপন্থীরা মিডিয়ার কাছে অপাঙক্তেয়। কারণ ইসলামপন্থীদের আর্থিক কোনো সুবিধা মিডিয়াগুলো সাধারণত পায় না। এজন্য তাদের ইতিবাচক নিউজের ব্যাপারে মিডিয়া হাউজগুলোর তেমন কোনো আগ্রহ নেই।
তবে নেতিবাচক নিউজগুলোর ব্যাপারে আগ্রহ আছে। কারণ যারা মিডিয়ার পরোক্ষ নিয়ন্ত্রক, ‘ফুয়েল’ যারা সরবরাহ করেন তারা ইসলামপন্থীদের নেতিবাচক খবর বেশি বেশি চান।
কোনো হাউজ ইসলামিস্টদের একটু বেশি কাভারেজ দিলে তাদের দেখা হয় ভিন্ন চোখে। তাদের গায়ে লাগানো হয় নানা ট্যাগ। করপোরেট জগতে কালো তালিকাভুক্ত হওয়ার ঝুঁকিও থাকে।
যেমন কোনো দৈনিকে ইসলামি বিষয় বেশি গুরুত্ব দিলে মোবাইল কোম্পানিগুলো বিজ্ঞাপন দিতে সাচ্ছন্দবোধ করে না। বহুজাতিক কিছু প্রতিষ্ঠান আছে যারা ‘ইসলাম’ গন্ধ পেলেই নিরাপদ দূরত্ব বজায় রাখে। সঙ্গত কারণেই মিডিয়াগুলো ইসলামপন্থীদের কাভারেজ দিয়ে তাদের বিরাগভাজন হতে চায় না।
ইসলামপন্থীরা মিডিয়া কাভারেজ না পাওয়ার একটি মৌলিক কারণ এটি। এর বাইরেও আছে নানা কারণ। তবে ছোটখাট কিছু বিষয়ে নজর না দেয়ার কারণেও ইসলামপন্থীরা মিডিয়া কাভারেজ থেকে বঞ্চিত হন।
আমাদের অনেক জাতীয় প্রতিষ্ঠান আছে, যারা প্রোগ্রাম বাস্তবায়নে খরচ করে লাখ লাখ টাকা। কিন্তু অনেক বড় প্রোগ্রাম করেও তেমন কোনো মিডিয়া কাভারেজ পায় না। হয়ত মিডিয়ার জন্য তারা আলাদা কোনো বাজেটই রাখেনি। অথবা রাখলেও তা যথাযথ পদ্ধতিতে খরচ হয়ন