সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘আল্লামা শফীর সমালোচনাকারীরা বাংলাদেশের শত্রু’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাইখুল ইসলাম সাইয়্যিদ হোসাইন আহমদ মাদনী রহ.-এর সাগরেদ ও খলিফা আল্লামা আহমদ শফীর সমালোচনাকে নিন্দনীয় উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আল্লামা আহমদ শফী আমাদের মাথার তাজ। তাকে সমালোচনার পাত্র বানানো একটি বড় ষড়যন্ত্র। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

আহমদ শফীকে নিয়ে যারা সমালোচনা করছে তাদের ভিন্ন কোনো মতলব আছে বলে মন্তব্য করে আল্লামা মাসঊদ বলেন, যখনই আল্লামা শফী স্বাধীনতা সপক্ষ শক্তির সঙ্গে বসছেন, কওমী মাদরাসার শিক্ষাসনদসহ বিভিন্ন সুবিধা আদায়ের জন্য সংগ্রাম করছেন তখনই স্বাধীনতাবিরোধীরা তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে।

আল্লামা শফীর সমালোচনাকারীরা সুষ্ঠু-সুন্দর বাংলাদেশ চায় না দাবি করে আল্লামা মাসঊদ বলেন, আমরা কওমী মাদরাসার স্বার্থ আদায়ের লক্ষে কাজ করছি। কিছু কিছু দুষ্টচক্র সবসময় ইসলাম, কওমী মাদরাসা আর গণমানুষের বিরুদ্ধে অবস্থান নেয়। এরা আসলে উন্নত একটি বাংলাদেশ চায় না। এরা একাত্তরেও বাংলাদেশের গণমানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।

১২ অক্টোবর ২০১৮ শুক্রবার দুপুরে বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মাসউদুল কাদির স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

আলেমদের বিরুদ্ধে সমালোচনা করার আগে আয়নায় নিজেদের মুখ একবার দেখে নেওয়ার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, এ দেশের আলেমগণ সবসময় ইসলামের শ্বাশত সৌন্দর্যের কথা তুলে ধরেন। কিন্তু একটা ব্যবসায়ী শ্রেণি সবসময় ইসলামের গায়ে জঙ্গিবাদের আঁচড় লাগিয়ে দিতে তৎপর থাকে।

বাংলাদেশে তারা কখনোই আর হালে পানি পাবে না বলে মন্তব্য করেন তিনি।

কোথায় ফেঁসে যাচ্ছি, কোন ফাঁদে পা দিচ্ছি খেয়াল রেখ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ