শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


কোথায় ফেঁসে যাচ্ছি, কোন ফাঁদে পা দিচ্ছি খেয়াল রেখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. সগির আহমদ চৌধুরী

আল্লামা শাহ আহমদ শফী, মুফতী ইজরুল ইসলাম, মাহমুদুর রহমান, হেফাজতে ইসলাম, কওমি সনদ ও প্রধানমন্ত্রীকে সংবর্ধনা ইত্যাদি যে পক্ষেই যাই কিছু না কিছু গুলিয়ে ফেলতে পারি এমন শঙ্কা থেকে নীরবতা অবলম্বনের পরামর্শ ছিল।

আসলে আমাদের জন্য জরুরি ছিল সতর্কতা অবলম্বনের; সমস্যার গভীরে গিয়ে এর মূল উপসর্গসমূহ অনুধাবন করা। তা না হওয়ায় আমরা অনেকে বিভ্রান্তিতে নিপতিত হয়েছি; কার বিরুদ্ধে বিদ্রোহ করবো কিংবা কার পক্ষে লড়াই করবো সেই সংকটে পড়েছি।

আবার অনেকে আছি বিবাদমান পক্ষগুলোর মধ্যে কাউ কাউকে আমাদের অপছন্দ বলে তাদের বক্তব্যের খণ্ডিতাংশকে অন্যের বিরুদ্ধে ব্যবহার করছি এবং তাদেরকে পরস্পরের বিরুদ্ধে উস্কে দিচ্ছি।

ইসলামি শিক্ষা সিরিজ: অর্থনৈতিক ও রাজনৈতিক বিধান এবং বৈজ্ঞানিক অবদান

আর এর মাধ্যমে কারো বিরুদ্ধে মনের ক্ষেধ থাকলে সেটাও মিটিয়ে নিচ্ছি। একজন দায়িত্বশীল মুসলিম হিসেবে এই তামাশার বিকৃত আস্বাদ আমাদের জন্য মোটেও শোভনীয় হচ্ছে না।

কওমি মাদরাসাসমূহের চেতনার মূল জায়গা হচ্ছে দারুল উলুম দেওবন্দ। ঐতিহ্যের সেই দেওবন্দ আন্দোলনের নিজস্ব, স্বকীয় ও স্বতন্ত্র চিন্তাধারা, মাসলাক ও মানহাজ রয়েছে। যা সব ধরনের বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি থেকে মুক্ত, মধ্যপন্থার অনুসারী এবং উম্মাহর ইসলাহে অত্যন্ত ভারসাম্যপূর্ণ বলে প্রমাণিত।

সমস্যা হচ্ছে, আমরা কওমি মাদরাসাসমূহকে সেই চেতনার আলোকে, তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে এবং তার স্বতন্ত্র দর্পনে দেখছি না। আমরা তাকে বিচার করছি বিভিন্ন রাজনীতিক নজরিয়াতে, রাজনীতিক স্বার্থবিবেচনায় তাকে বিশ্লেষণ করছি এবং রাজনীতিক মতলব থেকে তার ওপর নানা ধরনের সিদ্ধান্ত চেপে দিতে চাইছি।

আল্লামা শাহ আহমদ শফী, মুফতী ইজরুল ইসলাম, মাহমুদুর রহমান, হেফাজতে ইসলাম, কওমি সনদ ও প্রধানমন্ত্রীকে সংবর্ধনা ইত্যাদি বিষয়ে কওমি অঙ্গনে যে অস্থির ও নাজুকতম পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার এটাই একমাত্র কারণ।

শুরু থেকে বিএনপি এবং সাম্প্রতিককালে আওয়ামী লীগের প্রভাব-বলয় সৃষ্টি, রাজনীতিক স্বার্থে ব্যবহার এবং দলীয় ধারা তৈরির জন্য কওমি অঙ্গনে একটা সক্রিয় প্রয়াস চলছে। মূল সমস্যাটা এখান থেকে উৎপন্ন হয়েছে।

আল্লামা শাহ আহমদ শফী ও মুফতী ইজহারুল ইসলাম চৌধুরীর নামে যে-বাদানুবাদের কথা প্রসার করা হয়েছে এর বাহ্যিকতা কওমি মাদরাসাসমূহের স্বার্থসংশ্লিষ্ট মনে হলেও বস্তুত এর সাথে দেওবন্দ আন্দোলনের মানহাজ-মাসলাক ও চিন্তাধারার সাথে কোনো সম্পর্ক নেই।

এখা