শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ৩০ দিনে পূর্ণ হতে পারে রমজান, ঈদ কি বার?

সাংবাদিক খাশোগিকে হত্যার অভিযোগ সৌদির বিরুদ্ধে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের বর্তমান বাদশাহ ও যুবরাজের কঠোর সমালোচক সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অভিযোগ ওঠেছে সৌদির বিরুদ্ধে।

সম্প্রতি তুরস্ক দাবি করেছে সাংবাদিক খাশোগিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের মধ্যে হত্যা করা হয়েছে। খবর রয়টার্স

তবে সৌদি কর্তৃপক্ষ এমন খবরকে ভিত্তিহীন ও তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে।

এর আগে গত মঙ্গলবার সাংবাদিক জামাল খাশোগি ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর থেকে নিখোঁজ হন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাদের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের এক কর্মকর্তরা বলেছেন, সৌদি কনস্যুলেটের ভেতরে ওই সাংবাদিককে হত্যা করে তার লাশ সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে।

তুর্কি পুলিশ প্রাথমিক তদন্ত শেষে বলেছে, খাশোগি ইস্তানবুলের সৌদি কনস্যুলেটেই নিহত হয়েছেন। তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাদের প্রাথমিক ধারণা।

সৌদির ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান বলেছেন, খাশোগির কী হয়েছে আমরা জানতে উদগ্রীব। এ নিয়ে তুর্কী সরকারের সাথে যোগাযোগ রাখছি আমরা।

খাশোগি কনস্যুলেটে ঢুকে কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে যান যা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে বলে জানান মুহাম্মদ।

ট্রাম্পকে পাল্টা জবাব দিলেন মুহাম্মদ বিন সালমান

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ