বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

ইন্দোনেশিয়ায় এবার অগ্ন্যুৎপাত; ব্যাপক ক্ষতির আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিপদ যেন পিছু ছাড়ছে না ইন্দোনেশিয়াকে। ঘূর্ণিঝর ও ভূমিকম্পের পর দেশটিতে আগ্নেয়গিরি ছড়িয়ে পড়ছে। যাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ সুলাওয়েসিতে আজ বুধবার মউন্ট সপুটান আগ্নেয়গিরি ছাই বায়ুমন্ডলের ৪ কিলোমিটার উঁচুতে ছড়িয়ে পড়ে বলে জানায় আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা’র মুখপাত্র সুতোপো পুরউ নুগ্রোহো জানান, আগ্নেয়গিরির ছাই অগ্ন্যুৎপাতস্থল থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ছড়িয়ে পড়েছে। ক্রমেই এটি বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, ইতোমধ্যেই ৪ কিলোমিটার এলাকা বিপদজনক বলে ঘোষণা দেয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকার ক্ষেত্রে এই এলাকা ৬ দশমিক ৫ কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে গত শুক্রবারের শক্তিশালী ভূমিকম্প ও সুনামির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২৪৯ জনে দাঁড়িয়েছে।

ইন্দোনেশিয়ার বিপদে পাশে থাকবে বাংলাদেশ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ