শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইন্দোনেশিয়ার বিপদে পাশে থাকবে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভূমিকম্প ও সুনামির আঘাতে ইন্দোনেশিয়ায় জীবন ও সম্পদহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রী মঙ্গলবার (২ অক্টোবর) সন্ধ্যায় এ শোক ও দুঃখ প্রকাশ করেন।

এদিন সন্ধ্যা ৭টায় উইদোদোকে ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই দেশের শীর্ষ নেতার মধ্যে ১০ মিনিট আলাপ-আলোচনাা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আলাপে বিপদাপন্ন ইন্দোনেশিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান ও প্রাকৃতিক দুর্যোগে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইন্দোনেশিয়া একা নয়; বাংলাদেশও এ বিপদে ইন্দোনেশিয়ার পাশে আছে। এ মুহূর্তে ইন্দোনেশিয়ার কী ধরনের সাহায্য প্রয়োজন তা জানাতে জোকো উইদোদোকে আহ্বান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইন্দোনেশিয়ার দুর্যোগকালীন মুহূর্তে বাংলাদেশ সব ধরনের সাহায্য পাঠাতে প্রস্তুত বলে জোজো উইদোদোকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর পরই সুনামি সতর্কতা জারি করা হয়।

পরে আবারও তা ফিরিয়ে নেওয়া হয়। সতর্কতা প্রত্যাহারের পরই উপকূলীয় শহর পালুতে একইদিন সুনামি আঘাত হানে।

ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩৪ জনে। আহত হয়েছেন হাজার হাজার মানুষ।

দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতপো পুরোও নগরহো মঙ্গলবার (২ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: এখন সরকারি মাদরাসার ছাত্ররা কওমিতে এসে পরীক্ষা দেবে: আল্লামা শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ