বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

ফখরুল, মওদুদসহ বিএনপির শীর্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও নজরুল ইসলাম খানসহ বিএনপির অর্ধশতাধিক শীর্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর হাতিরঝিল থানার পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলা নম্বর ৩/১৪৪।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টা ২৫ মিনিটের দিকে মগবাজার রেলগেট এলাকায় আসামিরা বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের কর্তব্য কাজে বাধা দেন। যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন এবং পুলিশকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে গুরুতর জখম করেন।

ঘটনাস্থলে কেন্দ্রীয় নেতারা ছিল কিনা জানতে চাইলে হাতিরঝিল থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান, কেন্দ্রীয় নেতারা ঘটনাস্থলে ছিল না। কিন্তু তাদের ইন্ধন রয়েছে। ঘটনাস্থল থেকে ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ডের এবং বাইরের নেতাকর্মীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে বিএনপির চেয়ারপার্সনের আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান জানান, মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ মোট ৫৫ জনকে আসামি করা হয়েছে।

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: হাইআতুল উলইয়ার বৈঠক; প্রধানমন্ত্রীকে সংবর্ধনা এ মাসেই

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ