শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

হাইআতুল উলইয়ার বৈঠক; প্রধানমন্ত্রীকে সংবর্ধনা এ মাসেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান: হাটহাজারীতের আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ বোর্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে আগামী দাওরায়ে হাদিসের পরীক্ষার তারিখ, পরীক্ষার পদ্ধতির মানোন্নয়ন ও ২ বছরের হিসাবসহ প্রধানমন্ত্রীকে সংবর্ধনার বিষয়ে আলোচনা হয়।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

বৈঠকে উপস্থিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি ও সিলেট গহরপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুসলেহুদ্দীন রাজু বলেন, সকাল ১১ টা থেকে বৈঠক শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত। এতে বেশ কিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

তিনি বলেন, হাইআতুল উলইয়ার নিয়মতান্ত্রিক বিষয়সহ কওমি মাদরাসা আইন জাতীয় সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে সংবর্ধনার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন।

জানা যায়, চলতি মাসের শেষের দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীকে বৃহদাকারে সংবর্ধনা দেয়া হবে। এতে সভাপতিত্ব করবেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হাইআতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা আহমদ শফী।

চলে গেলেন আলোচিত হিসনুল মুসলিমের লেখক শায়খ সাইদ বিন আলি

কওমি সনদের বিল জাতীয় সংসদে পাশ হওয়ার পর হাইআতুল উলইয়ার এটিই প্রথম বৈঠক। আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে বৈঠকে হাইআতুল উলয়ার নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা আনোয়ার শাহ, আল্লামা মাহমূদুল হাসান, আল্লামা আবদুল হালিম, আল্লামা আবদুল হালিম বোখারী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমিন, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা আরশাদ মাদানী, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা আবদুল বছির, মুফতি এনামুল হাক, মাওলানা শামসুল আলম প্রমুখ।

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা

বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রীকে সংবর্ধনা উপলক্ষ্যে আল্লামা আশরাফ আলীকে আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি উপ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সংবর্ধনার বিষয়টি দেখভাল করবে।

কমিটিà¦