শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

হাইয়াতুল উলয়ার পরীক্ষা প্রস্তুতি কমিটির বৈঠক বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শফিকুর রহমান
আওয়ার ইসলাম

সম্মিলিত কওমি মাদরসা শিক্ষা সংস্থা ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় পরীক্ষার প্রস্তুতির কাজ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আগামী ২৭ সেপ্টেবর (বৃহস্পতিবার) সকালে মতিঝিলের নিজ কার্যালয়ে একটি সাধারণ বৈঠক অনুষ্ঠিত হবে।

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর দপ্তর সম্পাদক মুহাম্মদ অছিউর রহমান আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনুষ্ঠিতব্য বৈঠকে হাইয়াতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাঈলসহ ছয় বোর্ডের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।

বৈঠকে মুখ্য আলোচ্য বিষয় হিসেবে কওমি মাদরাসাসমূহের চলতি শিক্ষাবর্ষের (১৪৪০ হিজরি সন) তাকমিল জামাতের অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ বিষয়টি থাকবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, জাতীয় সংসদের ২২ তম অধিবেশনে বুধবার (১৯ সেপ্টেম্বর) ‘কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল ২০১৮’ পাস হয়।

কওমি মাদরাসা সদনের সরকারি স্বীকৃতির জন্য দীর্ঘ আন্দোলনের পর ২০১৭ সালের ১১ এপ্রিলে গণভবনে এই স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে কওমি আলেমরা

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ