শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

 আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিচ্ছে কওমি আলেমরা। ‘কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল ২০১৮’ জাতীয় সংসদে পাস করায় কওমি অঙ্গনের আলেম-ওলামা এ গণসংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে বলে একটি বিশ্বস্তসূত্রে আওয়ার ইসলাম জেনেছে।

সুপ্রভাত মাদরাসা

সূত্র মতে, ‘কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান করে জাতীয় সংসদে বিল পাস করায় ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ -এর নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

জানা যায়, ইতোমধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের ব্যাপারে ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ -এর নেতৃবৃন্দ নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।

তবে কবে বা কোথায়  এ সংবর্ধণা অনুষ্ঠান আয়োজন করা হবে সে ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সবকিছুই নির্ভর করছে  ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর বৈঠকের ওপর।

আগামী মাসের শুরুতে  ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’এর বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। গুরুত্বপূর্ণ এ বৈঠকটিতে  ‘আল হাইআতুল উলয়ার নীতিনির্ধারণী  নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার - বিস্তারিত জানুন 

বিলটি পাশ হওয়ার পর বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর)) দেশের কওমি মাদরাসাভিত্তিক শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নেতাকর্মীরা শুকরিয়া মিছিল করেছে। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে অনুষ্ঠিত বিশাল এ শুকরিয়া মিছিলে রাজধানী ঢাকার কওমি মাদরাসাসমূহের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) সিনিয়র সহ সভাপতি ও হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী, সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহউদ্দিন রাজু, আল্লামা আব্দুল হামিদ (মধুপুরের পীর), মহসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব মাওলানা নুরুল আমিন, মাওলানা মাহফুজুà