রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হতে হবে: সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্য নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর ঢাকা-৪ আসনের নির্বাচনী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে তিনি বলেন, “ভোটে অনিয়ম হবে না-এমন নিশ্চয়তা দেওয়া যাবে না” তার এমন বক্তবের পর ঐ পদে থাকার অধিকার নেই।

তিনি আরো বলেন, সিইসি’র এমন বক্তব্যের পর নির্বাচন কমিশনের মত একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকার নৈতিক অধিকার তার নেই। বর্তমান কমিশন অযোগ্য ও ব্যর্থ। তার উপর দেশবাসির কোন আস্থা নেই। বিগত নির্বাচনগুলোতে সীমাহীন ভোটডাকাতি, কেন্দ্র দখল, ভোটারদের ভোট দিতে না দেওয়াসহ যে অনিয়ম দেশবাসি প্রত্যক্ষ করেছে তাতে এ নির্বাচন কমিশনের প্রতি ভোটারদের আস্থা নেই।

কর্মশালায় ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না তার প্রমাণ বিগত ৩০ জুলাই বরিশালসহ তিন সিটি নির্বাচন। কাজেই দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে হবে এর কোন বিকল্প নেই।

সংগঠনের শ্যামপুর থানা সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং আলহাজ্ব বেলাল উদ্দিন আরিফের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য, মাওলানা আব্দুর রাজ্জাক, ডা. শহিদুল ইসলাম, অধ্যাপক ফজলুল হক মৃধা, মাওলানা নজরুল ইসলাম, আলহাজ্ব ইসমাঈল হোসেন প্রমুখ।

আরও পড়ুন: নির্বাচনে অনিয়ম হবে না সে নিশ্চয়তা দেয়া যায় না: সিইসি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ