শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

নির্বাচনে অনিয়ম হবে না সে নিশ্চয়তা দেয়া যায় না: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবলিক নির্বাচনগুলোতে অনিয়ম হবে না সে নিশ্চয়তা দেয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

তিনি বলেছেন, বড় বড় পাবলিক নির্বাচনে কিছু কিছু অনিয়ম হয়ে থাকে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়ে থাকি। বরিশালে বেশি অনিয়ম হয়েছে সেখানে আমরা বাড়তি ব্যবস্থা নিয়েছি।

বুধবার (০৭ আগস্ট) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে সাংবাদিকদের এসব কথা বলের তিনি।

সিইসি বলেন, এখন পর্যন্ত দেশে জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ বিদ্যমান রয়েছে।

নির্বাচন কমিশনের প্রতি জাতির আস্থা নেই ড. কামাল হোসেনের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, কোন জাতি তাকে কি বলেছে আমি জানি না। একটা কথা বললে তো তার একটা পরিসংখ্যান দরকার। জাতি কি তাকে বলেছে নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই? এ সম্পর্কে আমি তো কিছু জানি না। বিএনপিসহ স্টকহোল্ডারদের সমালোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন অস্বস্তিতে নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, গত পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে যেখানে যত বেশি অনিয়ম হয়েছে আমরা সেখানে তত বেশি অ্যাকশন নিয়েছি। এ ধরনের পাবলিক নির্বাচনে কিছু অনিয়ম হয়। জাতীয় নির্বাচনেও এমন অনিয়ম হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনে করি না যে, জাতীয় নির্বাচনে এমন কোনো অসুবিধা হবে। কোনো অনিয়ম হবে না এরকম নিশ্চয়তা দেওয়ার সুযোগ আমাদের নেই। তবে যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার সেভাবে আমরা নিয়ন্ত্রণ করবো।  নির্বাচনের পরিবেশের সুব্যবস্থা আছে। আমরা কোনো অসুবিধা দেখি না।

তিনি বলেন, সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথমে অনুষ্ঠিত হবে। আমরা অক্টোবরের শেষে তফসিল ঘোষণা করবো। সংবিধান অনুযায়ী ২২ জানুয়ারির মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রযেছে। এ আয়োজনে যৌথভাবে অংশ নিচ্ছে আন্তর্জাতিক সংস্থা আইএফইএস। প্রতিবন্ধীরা নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হন, যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য আলাদা ব্যালট পেপার ছাপানো যায় কি না? এসব বিষয়ে ২০/২৫ জন প্রতিবন্ধীকে নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

স্ত্রীর সঙ্গে ঝগড়া, তিন সন্তানকে ব্রিজ থেকে ফেলে দিলেন বাবা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ