রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

বাঘলান সেনাঘাটিতে তালেবান হামলা; নিহত ৪৫ সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আফগানিস্তানের গজনি শহর দখলে যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি আফগানিস্তানের অন্যান্য এলাকাতেও হামলা করে যাচ্ছে তালেবান।

বুধবার দেশটির বাঘলান প্রদেশের এক সামরিক ফাঁড়িতে তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৪৫ সদস্য নিহত হয়েছেন বলে খবর দিয়েছে আল-জাজিরা।

পত্রিকাটির খবরে বলা হয়, বুধবার সকালের দিকে প্রদেশের বাঘলান-ই মারকাজি জেলার এক সামরিক ফাঁড়িতে হামলা চালায় তালেবান সদস্যরা। হামলায় অন্তত ৩৫ সেনা ও ৯ পুলিশ সদস্য ফাঁড়িতেই নিহত হয়েছেন।

বাঘলানের প্রাদেশিক পরিষদের প্রধান মুহাম্মদ সফদার মুহসেনি বলেন, তালেবানরা হামলা চালানোর পর ফাঁড়িতে অগ্নিসংযোগ করায় তাদের বের হওয়ার পথ রোধ করায় তাদের মৃত্যু হয়।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

হামলা নিয়ে তাৎক্ষনিকভাবে কোন মন্তব্য করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে সোমবার ফারইয়াব প্রদেশে ক্যাম্প চিনায়া নামে পরিচিত এক সামরিক ঘাঁটিতে তালেবানের হামলায় অন্তত ১৭ সেনা নিহত হয়েছেন বলেও খবর দিয়েছে আল-জাজিরা।ওই হামলায় আহত হয়েছেন আরো ১৯ জন।

হামলা পাল্টা হামলা চললেও আজ বুধবার ঈদ উপলক্ষ্যে যুদ্ধ বিরতি নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে তালেবানদের।

সূত্র: আল-জাজিরা

৩৫ বছর পর এবার হজের খুতবা দিচ্ছেন না শেইখ আবদুল আজিজ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ