রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

৫ ডিমে লিখলেন পুরো কুরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

আবহমানকাল ধরেই সমগ্র বিশ্বের মুসলমানরা সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যের ধারকবাহক। তাদের নানা সৃজনশীল কর্ম বিশ্বে ব্যাপক সমাদৃত। আর মুসলমানদের সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যের অন্যতম প্রতীক হলো ক্যালিগ্রাফি। এর মাধ্যমে মুসলমানদের দক্ষতা ও সৃজনশীল কর্মকাণ্ডের বিষয়টি ফুটে ওঠে।

সৌদি আরবের নাগরিক আহমেদ আবদান। তার বয়স এখন ৭৫ বছর। জীবনের শেষ সময় পাড়ি দিচ্ছেন তিনি। পেশায় একজন ক্যালিগ্রাফি শিল্পী। যার নাম গিনেজ বুকের খেতাবেও দরজ রয়েছে। ডিমের ওপর এঁকেছেন পুরো কুরআন। ফুটিয়ে তুলেছেন তার দক্ষতা ও সৃজনশীলতা।

Quran on Eggs 2

২০১২ সালে ছয় ডিমে পবিত্র গ্রন্থ আল কুরআন পুরোটা লিখে তাক লাগিয়ে দিয়েছিলেন আহমেদ আবদান। এই অবদানের স্বীকৃতিস্বরুপ মিলেছিল গিনেজ বুকের খেতাবও।

পরে ২০১৬ সালে এসে গোটা কুরআন লিখেছেন পাঁচ ডিমে এবং এটিও একটি বিশ্ব রেকর্ড। ভেঙেছেন নিজের রেকর্ড নিজেই।

বয়সের ছাপ পড়েছে তার শরীরে। দুই চোখেও ভালো দেখতে পান না তিনি। তবুও মনের জোরকে পুঁজি করে নিয়তই লিখে চলেছেন পবিত্র কুরআন। তাঁর ইচ্ছে শক্তির কাছে হার মেনেছে হাজারো প্রতিবন্ধকতা।

Quran on Eggs 1

তিনি বলেন, এককালে পবিত্র কুরআন হাতে লেখার প্রচলন ছিল। সে সময় এটি একটি শিল্পও ছিল। আর তাঁর বাবা এবং দাদা ছিলেন হাতে লেখা কুরআনের শিল্পী। এই কোরআন লিখেই সংসার চলত তাঁদের।

তবে মেশিন আবিষ্কার হওয়ার পর হাতে লেখার প্রচলন উঠে গেছে বললেই চলে। কিন্তু পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছেন বয়োবৃদ্ধ আবদান। আর নিজের এই কাজের জন্য তিনি গর্বিত বলেও জানান।

সূত্র: ইসলামিক ইনফরমেশন।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

দেশে দেশে তারুণ্যের জাগরণ, পিছিয়ে পড়ছে কি কওমি তরুণরা?

ইসলামি রাজনীতি; ঐক্য ও স্বার্থ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ