বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দেশে দেশে তারুণ্যের জাগরণ, পিছিয়ে পড়ছে কি কওমি তরুণরা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
আওয়ার ইসলাম

গত এক দশকে মধ্যপ্রাচ্যের আরব বসন্ত থেকে শুরু করে দেশে দেশে তারুণ্যের জাগরণ দেখছে বিশ্বব্যবস্থা। স্বতঃস্ফূর্ত এ জাগরণ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে রাষ্ট্রীয় কাঠামো ও তার ওপর সওয়ার শাসক গোষ্ঠিকে।

তরুণরা জরাগ্রস্থ রাষ্ট্রীয় ব্যবস্থা ও কায়েমি স্বার্থপুষ্ট শাসক গোষ্ঠির ওপর নির্ভর করে থাকতে চায় না; বরং তারা প্রচলিত বিশ্বব্যবস্থার ওপর আস্থা হারিয়েছে। তারা এখন নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করতে চায়। তারা চায় সময়ের গতিকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে এবং জীবনোন্নয়নের প্রশ্নে তারা রাষ্ট্র ও সমাজের কোনো অজুহাত শুনতে প্রস্তুত নয়।

তারুণ্যের এ জাগরণ বৈশ্বিক। শুধু তৃতীয় বিশ্বের বঞ্চিত বেকার তরুণ-যুবারাই নয় তারুণ্যের স্ফূরণ দেখা যাচ্ছে ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে।

তরুণ্যের জাগরণ হচ্ছে শাসকদের স্বৈরতন্ত্র, রাষ্ট্রের দুর্নীতি, ধর্মগুরুদের নৈতিক স্খলন ও জীবনের দুঃসময়ের বিরুদ্ধে। তাদের লক্ষ্য যেসব অন্যায় ও অপব্যবস্থা তাদের জীবনকে থমকে দিচ্ছে তার অবসান ঘটাতে হবে এবং পায়ের নিচের মাটি শক্ত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

কোটা বিরোধী ও নিরাপদ সড়কের দাবিতে দেশের চলমান দুটি ছাত্র আন্দোলনকে তারুণ্যের বৈশ্বিক জাগরণেরই অংশ মনে করছেন অনেকে। চলমান আন্দোলনসহ যে কোনো জাতীয় ইস্যুতে একটি প্রশ্ন বারবার উচ্চারিত হয়- কওমি তরুণরা কেনো শামিল হচ্ছে না এসব আন্দোলন সংগ্রামে?

তবে কি বৈশ্বিক জাগরণের ছোঁয়া স্পর্ষ করে নি তাদের? নাকি দেশ, মাটি ও মানুষ স্পর্ষ করে না তাদের?

আলেম লেখক ও সাংবাদিক জহির উদ্দিন বাবর মনে করেন, কম হোক বা বেশি বৈশ্বিক পরিবর্তনের ছায়া পড়েছে কওমি অঙ্গনেও। চার দেয়াল উপচানো স্রোত কওমি তরুণদের বাহিরমুখী করেছে।

এখন তারা অনেক বেশি জীবনমুখী। অনেক বেশি সময় সচেতন। কারণ, জীবন, সময়, রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থা নিয়ে সরব আলোচনা হয় কওমি তরুণদের মধ্যে। তারা বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় ইস্যুতে বিতর্কে লিপ্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তাহলে তারা কেনো জাতীয় ও সামাজিক ইস্যুতে সক্রিয় হয় না? তিনি বলেন, কওমি শিক্ষার্থীরা একটা বদ্ধ পরিবেশে বাস করে। জগত-জীবন থেকে তাদের বিচ্ছিন্ন করে রাখার একটা প্রয়াস সেখানে কাজ করে। তাদের নিঃশর্ত আনুগত্য ও সংস্কার রক্ষার তালিমই বেশি দেয়া হয়।

তিনি আরও বলেন, এ ধারার অধিকাংশ শিক্ষার্থী আ