শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ফিলিস্তিনিদের জন্য আসা ত্রাণবাহী জাহাজ আটকে দিল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের জন্য পাঠানো জরুরি চিকিৎসা সরঞ্জামসহ ত্রাণবোঝাই দ্বিতীয় কার্গো জাহাজটিও আটক করেছে ইসরায়েল। সুইডেনের পতাকাবাহী 'ফ্রিডম ফর গাজা' নামের দ্বিতীয় ওই জাহাজটি আটকে দেওয়া হয়েছে। তাতে অন্তত ১২ জন আরোহী রয়েছেন। আজ বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

এর সপ্তাহখানেক আগে গাজার অবরুদ্ধ জনগোষ্ঠীর জন্য পাঠানো জরুরি চিকিৎসা সরঞ্জামসহ ত্রাণবোঝাই 'আওদা' নামের অন্য নৌকাটি আটকে দিয়েছিল ইসরায়েলের সেনারা। ২৩ ত্রাণকর্মীসহ নৌকাটি আটক করে ইসরাইলের আশদোদ বন্দরে নিয়ে যায় ইসরাইলের নৌ সেনারা। প্রায় ১৫ হাজার মার্কিন ডলারের জরুরি চিকিৎসা সরঞ্জামসহ সপ্তাহখানেক আগে ইতালির পালেরমো উপকূল থেকে নৌকাটি গাজার উদ্দেশে যাত্রা করেছিল।

এছাড়া সম্প্রতি অবরুদ্ধ গাজায় আমদানি-রপ্তানি নিষিদ্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজা থেকে পণ্য পাঠানো ও প্রয়োজনীয় পণ্য আনার জন্য ব্যবহৃত কেরেম শালোম সীমান্তে জারি করেছে নিষেধাজ্ঞা। তারা জানিয়েছে, মানবিক বিবেচনায় প্রয়োজনীয় এমন পণ্য ছাড়া আর কোনো কিছু গাজাতে ঢুকতে দেওয়া হবে না।

এ ব্যাপারে ইসরায়েলি কর্তৃপক্ষ ‘ফিলিস্তিন ক্রসিং অথরিটিকে’ জানিয়েছে, খাদ্য, ওষুধ, জ্বালানি, পশু খাদ্য ও গবাদিপশু ছাড়া আর কোনো কিছু তারা কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় ঢুকতে দেবে না। নির্মাণ উপকরণ, আসবাব, কাঠ, ইলেকট্রনিক যন্ত্রপাতি, কাপড়, পোশাক, কম্বল, জেনারেটর ইত্যাদি পণ্য প্রবেশ করতে পারবে না গাজায়।

অারও পড়ুন: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবরোধের ঘোষণা এরদোগানের

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ