শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে  বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে ধর্মঘটের ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ারা ইসলাম: রাজধানীর জিগাতলায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কর্মসূচির আওতায় রোববার (০৫ আগস্ট) সব ক্লাস-পরীক্ষা বর্জন করবেন শিক্ষার্থীরা। একইসঙ্গে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও সন্ধ্যায় মশাল মিছিল করবেন তারা।

শনিবার (০৪ আগস্ট) সন্ধ্যায় সংঘর্ষের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

জানা যায়, সন্ধ্যায় মেয়েদের হল থেকে শত শত ছাত্রী শ্লোগান মুখর মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে অগ্রসর হন। সেখানে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় দ্বিতীয় দফা বিক্ষোভ। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের সামনে দিয়ে বটতলা, সালাম-বরকত হল হয়ে ফজিলাতুন্নেছা, পরিবহন চত্বর হয়ে ফের শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে সমাবেত শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তরা স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও এর বিচার দাবি করেন। একইসঙ্গে নৌমন্ত্রী’র পদত্যাগের দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, এমন একজন ‘বিতর্কিত ব্যক্তি’ মন্ত্রিপরিষদে থাকা মানে দেশের জনগণের সঙ্গে উপহাস করা। এছাড়া নৌমন্ত্রীর পদত্যাগসহ শিক্ষার্থীদের দেওয়া দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুন: ২৮ উসকানিদাতার বিরুদ্ধে মামলা, রাতেই অভিযান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ