শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

২৮ উসকানিদাতার বিরুদ্ধে মামলা, রাতেই অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষার্থীদের আন্দোলনে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ধ্বংসাত্মক কার্যক্রমের অভিযোগে  ২৮টি ফেসবুক ও টুইটার আইডি শনাক্ত করা হয়েছে। রাতে  পুলিশের সাইবার ক্রাইম বিভাগ এসব আইডির মালিক ও অ্যাডমিনদের আইনের আওতায় আনতে অভিযান চালাবে বলে জানা গেছে ।

এ ঘটনায় গত ২ আগস্ট রাজধানীর রমনা থানায় একটি মামলা করেছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।সাইবার ক্রাইম ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২৮ আইডির বিরুদ্ধে মামলা হয়েছে। আইডিগুলো থেকে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করে কোমলতি শিশুদের মননকে নষ্ট করে তাদের খারাপ কাজের জন্য উৎসাহিত করা হচ্ছে। শিশুরা এ কাজে যুক্ত হচ্ছে না, কিন্তু একে পুঁজি করে বিভিন্ন দুষ্কৃতিকারীরা শিশুদের মাঝে ঢুকে খারাপ কাজ করছে। অচিরেই এই আইডিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। রাত থেকেই আইডির মালিকগুলোর বিরুদ্ধে অ্যাকশন চালানো হবে।’

মামলার এজাহারে দেখা গেছে, যেই ২৮টি আইডির কথা উল্লেখ করা হয়েছে, এগুলোর মধ্যে অসংখ্য শিক্ষার্থীর মৃত্যুর গুজব, নৌমন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রীর ভুল বার্তা ইত্যাদি দেয়া হয়েছে।

মামলার এজাহারে যেসব ফেসবুক আইডি ও পেজের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে, জুম বাংলা নিউজ পোর্টাল, বিএনপি সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় সংসদ, অ্যাক্সিডেন্ট নিউজ, বাংলামেইল৭১, বাঁশেরকেল্লা, ফাইট ফর সারভাইভার্স রাইট, ফাঁকিবাজ লিংক, আন্দোলন নিউজ।

এছাড়াও রানা মাসুম-১ , নওরিন-০৭, দিপু খান বিএনপি, ইদ্রিস হোসেইন, এম আল আমিন-৯৯, বিপ্লবী কাজী, নাসিফ ওয়াহিদ ফায়জাল।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

আরও পড়ুন: গুজবে কান দেবেন না: আন্দোলনরত শিক্ষার্থীরা (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ