শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

৭ দফা দাবিতে কালও বিক্ষোভ করবে শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদে বিক্ষোভরত শিক্ষার্থীরা বুধবারের কর্মসূচি স্থগিত করেছে। বৃহস্পতিবার (২ আগস্ট) ৭ দফা দাবিতে আবারও বিক্ষোভ করবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (১ আগস্ট) বিকেল ৪টায় শিক্ষার্থীরা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ সম্মেলনে এই ঘোষণা করা হয়।

রোববার জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় ঢাকায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর তিন দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে আসছে। এ ব্যপারে সরকারের তরফ থেকে আইন পাশের আশ্বাস পেলেই শিক্ষার্থীরা রাস্তা ছাড়বেন বলে জানা গেছে।

আরও পড়ুন: ‘তোমাদের সব দাবি মানা হয়েছে, এবার রাস্তা ছেড়ে দাও’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ