শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বঙ্গবন্ধু স্যাটেলাইট নিজস্ব অর্থায়নে করা হয়েছে: জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিজস্ব অর্থায়নে করা হয়েছে। আর আইডিয়াটা আমিই প্রধামন্ত্রীকে দিয়েছিলাম।

মঙ্গলবার (৩১ জুলাই) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, স্যাটেলাইটের বিষয়ে আমি প্রথমে প্রধানমন্ত্রীকে আইডিয়া দিলাম। তিনি সরাসরি বললেন তুমি করে ফেল। আমি প্রথমে প্রস্তুত না থাকলেও পরে বিটিআরসির সঙ্গে বসে কাজ শুরু করলাম।

জয় বলেন, প্রথমেই আমাদের সিদ্ধান্ত ছিল স্যাটেলাইট হবে নিজস্ব অর্থায়নে। আমরা সেটা করেছিও। এ কাজে যে বরাদ্দ ধরা হয়েছিল তার চেয়ে কম খরচে আমরা করতে পেরেছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

হজযাত্রীদের উদ্দেশে জরুরি কিছু নসিহত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ