সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

সান্ধ্যকালীন কোর্স বন্ধ করলো ইসলামী বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন বিভাগে চালু থাকা সান্ধ্যকালীন কোর্স বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ জানান, রোববার দুপুরে ১১৩তম একাডেমিক কাউন্সিলের বৈঠকে সবার নৈতিক সিদ্ধান্ত অনুসারে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী সান্ধ্যকালীন কোর্স বন্ধের ব্যাপারে প্রস্তাব উত্থাপন করেন। এতে সবাই সম্মতি জানান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই যুগান্তকারী সিদ্ধান্ত নেয়ায় বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আশা এটি সুফল বয়ে আনবে।

ভারতের ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুরআনের ক্যালিগ্রাফি প্রদর্শনী

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ