শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

৩ সিটিতে পাল্টাপাল্টি অভিযোগে চলছে শেষ মুহূর্তের প্রচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট, রাজশাহী ও বরিশাল সিটিতে নির্বাচনের বাকি মাত্র ৩ দিন। প্রধান দুই দলের প্রার্থীদের পাল্টাপাল্টি বিষোদগার অভিযোগের মধ্য দিয়ে চলছে শেষ সময়ের প্রচার।

বরিশালে সকালে মেয়র প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ে বসেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বেলা ৩টায় নির্বাচন পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি।

এদিকে শুক্রবার হওয়ায় তিন সিটিতেই আজ প্রার্থীরা জনসংযোগে নামবেন জুমার নামাজের পর। গত কয়েকদিন ধরে প্রচারে বাধা দেয়ার অভিযোগ করছেন বিএনপি প্রার্থীরা। তুলছেন সেনা মোতায়েনের দাবি।

অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থীদের অভিযোগ, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে বিএনপির প্রার্থীরা।

এদিকে ভোট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে যথেষ্ট আন্তরিক থাকার দাবি করছে নির্বাচন কমিশন।

দুর্নীতিমুক্ত নতুন পাকিস্তান গড়ে তোলা হবে: ইমরান খান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ