রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

দুর্নীতিমুক্ত নতুন পাকিস্তান গড়ে তোলা হবে: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে সরকার গঠন করলে ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ার ইঙ্গিত দিয়েছেন তেহেরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান।

সাধারণ নির্বাচনে জয় নিশ্চিতের পর বৃহস্পতিবার দেয়া প্রথম ভাষণে তিনি এ ইঙ্গিত দেন। পাশাপাশি পাকিস্তানকে দুর্নীতিমুক্ত করাসহ বেশ কিছু পরিকল্পনা জানিয়েছেন সাবেক এই ক্রিকেট তারকা।

এদিকে, অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোটের ফল প্রত্যাখ্যান করেছে পাকিস্তান মুসলিম লীগ।

নির্বাচনের আগে ভারতবিরোধী বিভিন্ন বক্তব্য দিয়েছেন তেহেরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। কাশ্মীরে আত্মঘাতী হামলাকারীদের সমর্থন জানিয়ে দিল্লির বিরাগভাজনও হন সাবেক এই ক্রিকেট তারকা।

তবে ভোটের পর আগের অবস্থান বদলে ভারতের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার ইঙ্গিত দিলেন ইমরান খান। বলেছেন, দোষারোপের রাজনীতিতে দুই দেশকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি উপমহাদেশে অস্থিতিশীলতা তৈরি করছে। তবে সম্পর্ক উষ্ণ করতে দিল্লিকেও আন্তরিক হতে হবে।

তেহেরিক-ই-ইনসাফের চেয়ারম্যান বলেন, ভারতের নেতারা ভালো সম্পর্কের জন্য আলোচনায় বসতে চাইলে আমরাও প্রস্তুত। যদি তারা আমাদের দিকে এক পা বাড়ায়, আমরা তাদের দিকে দুই পা এগিয়ে যাব।

চীন ও আফগানিস্তানের সঙ্গেও সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন ইমরান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে উভয়পক্ষের জন্য লাভজনক একটি সম্পর্ক গড়ে তুলতে চান তিনি।

ইমরান বলেন, দুর্নীতি ও বৈষম্য দূর করে জনগণের সমর্থনে নতুন পাকিস্তান গড়তে চান তিনি।

ইমরান খান আরও বলেন, আমাদের দলেরও কেউ যদি অন্যায় করে, তাকে বিচারের মুখোমুখি করা হবে। যে কেউ, দরিদ্র, ধনী বা শক্তিশালী, সে যেই হোক দেশের আইন অমান্য করলে, আমরা পদক্ষেপ নেব। আল্লাহ্‌ সাথে থাকলে আমি এটি প্রমাণ করে দেখাব।

পাকিস্তানের ২৭২ আসনের জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ১৩৭ আসন। অনানুষ্ঠানিক ফলে ইমরানের তেহেরিক-ই-ইনসাফ পেয়েছে ১২০ আসন।

আর নির্বাচনের ফল প্রত্যাখ্যান করা ক্ষমতাসীন মুসলিম লীগ পেয়েছে ৬০টি আসন। ৪০ আসন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বিলওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি।

আল্লাহ যাকে ইচ্ছে ক্ষমতা দেন : প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ