বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি প্রার্থী হয়েও নির্বাচনে ভোট দিতে পারছেন না অলি আহমদ চলছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধ নিহত তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি

হলি আর্টিসানে হামলা: মামলা যাচ্ছে সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্তোঁরায় জঙ্গি হামলার মামলা বিচারের জন্য সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মূখ্য মহানগর হকিম (সিএমএম) এ আদেশ দেন।

এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রাকিবুল ইসলাম সাংবাদিকদের জানান, মামলাটি বিচারের জন্য বদলির আদেশ হয়েছে। রবিবার মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদাতে পাঠানো হবে।

সেখান থেকে নিয়মানুযায়ী মহানগর দায়রা জজ আদালত ভবনের ৫ম তলায় অবস্থিত সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে যাবে। সেখানেই মামলাটির বিচার কার্যক্রম চলবে।

এর আগে গত ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির ৮ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। আট আসামির মধ্যে ছয়জন কারাগারে আছেন, বাকি দুজন পলাতক।

কারাগারে থাকা ছয় আসামি হলেন-জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী (টাঙ্গাইল হতে গ্রেফতার), আসলাম ইসলাম ওরফে রাশেদ ওরফে র‌্যাশ (নাটোর হতে গ্রেফতার), সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ (চাঁপাইনবাবগঞ্জ হতে গ্রেফতার), হাদীসুর রহমান সাগর (চাঁপাইনবাবগঞ্জ হতে গ্রেফতার), রাকিবুল হাসান রিগ্যান (ঢাকার কল্যাণপুর হতে গ্রেফতার), মিজানুর রহমান ওরফে বড় মিজান (চাঁপাইনবাবগঞ্জ হতে গ্রেফতার)।

পলাতক দুই আসামি শরীফুল ইসলাম খালিদ ও মামুনুর রশিদ রিপনের বিরুদ্ধে অভিযোগপত্রে গ্রেফতারি পরোয়ানা জরির আবেদন করা হয়েছে।

এরআগে ২০১৬ সালের ১ জুলাই রাতে কূটনীতিক পাড়া গুলিশানের হলি আর্টিসান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের ঠেকাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন।

রাতভর উৎকণ্ঠার পর ২ জুলাই সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সঙ্কটের অবসান ঘটে।

দুর্নীতিমুক্ত নতুন পাকিস্তান গড়ে তোলা হবে: ইমরান খান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ