শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘মাহমুদুর রহমানের উপর হামলাকারীদের গ্রেফতার করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়া আদালত ভবন এলাকায় গতকাল বিকেলে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গাজী মোহাম্মদ আব্দুর রহীম।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গাজী রহীম বলেন, ইমানদার সাহসী সংবাদিক মাহমুদুর রহমানের মত একজন বিশিষ্ট ব্যক্তির উপর কুষ্টিয়া আদালত ভবন এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা প্রমাণ করে দেশের মানুষের জান এবং মালের নিরাপত্তা কোথায়ও নেই।

কুষ্টিয়া জেলা প্রশাসনের গতকালের ভূমিকার তীব্র সমালোচনা করে গাজী রহীম বলেন, আদালতের মতো এলাকায় পুলিশের সাহায্য চাওয়ার পরও পুলিশের কোন ভূমিকা দেখা যায়নি, যা খুবই দু:খজনক।

পুলিশ এবং রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। অনতিবিলম্বে মাহমুদুর রহমানের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির জন্যে প্রধানমন্ত্রীর নিকট গাজী আব্দুর রহীম জোর দাবি জানান।

নিন্দা ও ঘৃণা: জাতির পতন এভাবেই আসে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ