রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পবিত্র জমজম কূপ নিয়ে ডকুমেন্টারি ফিল্ম (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

‘জমজম’ আল্লাহ তাআলার দেয়া অনন্য নিদর্শন ও রহমত। ভূপৃষ্ঠের সেরা পানি এ জমজম। হজরত ইসমাইল আলাইহিস সালামের পদাঘাতে সৃষ্ট কুয়ার এ পানি পানে মুসলিম উম্মাহর হৃদয় শীতল হয়।

প্রিয়নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘ভূপৃষ্ঠের সেরা পানি হল জমজমের পানি। এর মধ্যে রয়েছে পুষ্টিকর খাদ্য এবং রোগ হতে আরোগ্য।’

হজ ওমরা ও জিয়ারতকারীসহ মুসলিম উম্মাহর জন্য জমজমের পানি আল্লাহ তাআলার মহা অনুগ্রহ। যে কুয়া বান্দার প্রতি মাওলার এক বিশেষ দান। আল্লাহ তাআলা হজরত ইসমাইল আলাইহিস সালাম ও তাঁর মা বিবি হাজেরার জীবন রক্ষার্থে দান করেছিলেন।

পরবর্তীতে পবিত্র নগরী মক্কার আবাদে এবং শেষনবি-এর আগমন স্থল হিসেবে এ স্থাননে গড়ে তোলার লক্ষ্যে আল্লাহ তাআলা এ অলৌকিক কুয়া সৃষ্টি করে দিয়েছেন।

পবিত্র জমজমের পানি বিশুদ্ধভাবে হাজিদের মাঝে বিতরণ করতে মসজিদুল হারামের কাছাকাছি ২০১০ সালে একটি ট্যাংক নির্মিত হয় । ৭০০ মিলিয়ন ডলারের প্রকল্পের মাধ্যমে এর সংস্কার কাজ করা হয়। পরে, গতবছরের শেষের দিকে আবারো নতুন করে এ কূপের সংস্কার কাজ করা হয়।

বর্তমানে প্রতি সেকেন্ডে ১১-২৯ লিটার পানি পাম্প করে জমজম থেকে। কিন্তু তারপরও তার পানি শেষ হয় না কখনো। জমজম নিয়ে গবেষণা কম হয়নি। এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।

সাম্প্রতিক জমজম কূপ নিয়ে হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্টি একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেছে। ১৫ মিনিটের এই প্রামাণ্যচিত্রে জমজম কূপের সংক্ষিপ্ত ইতিহাস ও অজানা কিছু তথ্য উঠে এসেছে।

ভিডিওতে দেখুন জমজম কূপ নিয়ে তৈরি ডকুমেন্টারি ...

আরও পড়ুন-     জমজম কূপে পানির পরিমাণ কতটুকু?

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ