শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন নয়: বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে কোনও নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, ‘যতক্ষণ পর্যন্ত না খালেদা জিয়া মুক্তি পায়, ততক্ষণ পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে না।’

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘এই সরকার অবৈধ, এই সরকারের অধীনে কোনও নির্বাচন নয়। দেশের সকল নাগরিক এই সরকারের পদত্যাগ চায়।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে এ দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচনের আগে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, সেনা মোতায়েন করতে হবে। এ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, জনগণ হতে দেবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, তারা বিএনপির নেতাকর্মীদের প্রায় ৭৮ হাজার মামলা দিয়ে অন্যায় নিপীড়ন চালাচ্ছে। এরপরেও তারা নার্ভাস কেন? কারণ তারা অন্যায় ও দুর্নীতি করেছে। আর যারা অন্যায় দুর্নীতি করে তাদের মানসিকতা থাকে-এই বুঝি ক্ষমতা চলে গেল।

বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা অনেকবার সভা করতে চেয়েছি। আমাদের অনুমতি দেওয়া হয়নি। আজকের সভা করতে অনুমতি দিয়েছে, তাও মৌখিকভাবে। আমাদের যদি মঞ্চ করে সভা-সমাবেশ করতে দিত, তাহলে কাল প্রধানমন্ত্রী যে সভা করবেন তার চেয়ে বেশি লোক হতো। এ সরকার আমাদের সভা করতে দেয় না, কারণ তারা বিএনপি ও খালেদা জিয়কে ভয় পায়।

বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, স্লোগান দিয়ে কাজ হবে না। কাজ করতে হবে, রাজপথে আন্দোলন করতে হবে। সবাইকে মাঠের আন্দোলনের জন্য তৈরি থাকতে হবে।

আরও পড়ুন- ছাত্রলীগকে থামান : প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ