শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা

ছাত্রলীগকে থামান : প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রলীগের সমালোচনা করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী আপনি ছাত্রলীগকে থামান। এ ছাত্রলীগ দিয়ে গুণ্ডামি মাস্তানি করিয়ে আপনার ক্ষমতা দীর্ঘায়ু করতে পারবেন না। শক্তি দিয়ে কেউ কোনোদিন টিকে থাকতে পারে না।

শুক্রবার (২০ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, যে ছাত্রলীগ আগে ছিল জনসাধারণ ও ছাত্রদের অধিকার আদায়ে সোচ্চার, সেই ছাত্রলীগ এখন গুণ্ডামিতে ব্যস্ত। তারা এখন হাতুড়ি নিয়ে সাধারণ ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। শিক্ষকরাও রক্ষা পাচ্ছে না এসব লাঞ্ছনা থেকে।

তিনি বলেন, যুক্তফ্রন্ট যদি ক্ষমতায় যায় তাহলে বি চৌধুরী হবেন ফ্রন্টের প্রধান আর সরকার প্রধান হবেন ড.কামাল হোসেন।

সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক স্বাগত বক্তব্য রাখেন। কাদের সিদ্দিকীর ভাই ও দলের নেতা প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী লিখিত বক্তব্য পাঠ করেন। অন্যান্যের মধ্যে দলের নেতা আমিনুল ইসলাম তারেক, শফিকুল ইসলাম দেলোয়ার, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আজাদ সিদ্দিকী প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- জাতীয় ঐক্যের সিদ্ধান্ত শিগগিরই : যুক্তফ্রন্ট