শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

'ককটেল মেরেছে আ.লীগ': রাজশাহীতে বিস্ফোরণ নিয়ে রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী বুলবুলের পক্ষে নগরীর সাগরপাড়ায় জেলা ছাত্রদলের গণসংযোগ কর্মসূচির উদ্বোধনীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার‌্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী তাণ্ডব চরম আকার ধারণ করেছে। সন্ত্রাসীদের নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির কর্মী স্বপন কর্মকার, বাংলাভিশনের ব্যুরো প্রধান পরিতোষ চৌধুরী আদিত্যসহ কয়েকজন।’

রাজশাহীতে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ককটেল হামলা নির্বাচনী নতুন মডেলের আরেকটি প্রাথমিক পদক্ষেপ বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘আতঙ্কিত পরিবেশ তৈরি করে ভোটারশূন্য নির্বাচন করতেই এই হামলা। ভোটাররা জানেন না, আওয়ামী লীগ সামনের দিনগুলোতে আরও কী পরিস্থিতি তৈরি করে।’

ককটেল হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিজভী।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ জুলাই) রাজশাহীর সাগরপাড়া বটতলার মোড়ে বিএনপি প্রার্থীর গণসংযোগস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় বাংলাভিশনের স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্যসহ পাঁচজন আহত হন।

আরও পড়ুন : ‘ঘটনা ঘটতেই পারে’, রাজশাহীতে ককটেল বিস্ফোরণ নিয়ে শিল্পমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ