মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

'ঘটনা ঘটতেই পারে', রাজশাহীতে ককটেল বিস্ফোরণ নিয়ে শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আমার কথা হচ্ছে ঘটনা ঘটতেই পারে।আইন-শৃঙ্খলা বাহিনী কী পদক্ষেপ নিয়েছে সেটাই লক্ষণীয়।

বুধবার (১৮ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ‘একটা নির্বাচনকে কেন্দ্র করে কিছু ঘটনা ঘটবে না, এটা আশা করা যায় না, ঘটতেই পারে। কিন্তু ঘটনা ঘটার পরে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কী, এটা হবে লক্ষণীয় এবং সেখানে সরকারের পদক্ষেপটা কী এটা হবে লক্ষ্যণীয়।’

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ জুলাই) রাজশাহীর সাগরপাড়া বটতলার মোড়ে বিএনপি প্রার্থীর গণসংযোগস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় বাংলাভিশনের স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্যসহ পাঁচজন আহত হন।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিএনপি প্রার্থীর প্রচারনায় ককটেল বিস্ফোর‍ণ, আহত ৫


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ